সংগঠন পরিচিতি
সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম কী এবং কেন?
সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম (SCCAT) হলো সাতক্ষীরা জেলা ভিত্তিক একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সাইবার সচেতনতা প্ল্যাটফর্ম। ডিজিটাল যুগে সাধারণ মানুষ, বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারীরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং, ব্যক্তিগত ছবি দিয়ে ব্ল্যাকমেইল, বিকাশ/নগদ প্রতারণা এবং গুজবের শিকার হচ্ছেন।
আমাদের প্রধান কার্যক্রমসমূহ:
- ভুক্তভোগী সহায়তা: হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার এবং ব্ল্যাকমেইল বা সাইবার হয়রানির শিকার ব্যক্তিদের প্রাথমিক কারিগরি ও আইনি পরামর্শ প্রদান।
- সচেতনতা ক্যাম্পেইন: সাতক্ষীরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার ও কর্মশালা আয়োজন।
- প্রতারক চক্র শনাক্তকরণ: অনলাইন প্রতারণা ও ভুয়া পরিচয়ে চাঁদাবাজি চক্রের তথ্য সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা।
- নারী ও শিশু সুরক্ষা সেল: নারী ভুক্তভোগীদের জন্য আলাদা নারী স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তার সাথে সহায়তা প্রদান।
যোগাযোগের ঠিকানা: সাতক্ষীরা সদর, সাতক্ষীরা • হেল্পলাইন: +880 1762-087992 • ফেসবুক: facebook.com/sccatsatkhira