ব্যবহারের শর্তাবলী (Terms & Conditions)

সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের ওয়েবসাইট এবং অভিযোগ ফর্ম ব্যবহার করার ক্ষেত্রে নিচের শর্তাবলী প্রযোজ্য হবে:

  1. সত্য ও নির্ভুল তথ্য প্রদান: অভিযোগ দাখিলের সময় শুধুমাত্র প্রকৃত ও সত্য ঘটনা উল্লেখ করতে হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করার জন্য মিথ্যা বা বানোয়াট অভিযোগ করলে টিম তা বাতিল করার এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।
  2. স্বেচ্ছাসেবী সহায়তার সীমাবদ্ধতা: আমরা কোনো সরকারি আইন প্রয়োগকারী সংস্থা নই; আমরা একটি স্বেচ্ছাসেবী সচেতনতা ও কারিগরি সহায়তাকারী টিম। গুরুতর আর্থিক বা ফৌজদারি অপরাধের ক্ষেত্রে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (GD) বা মামলা করার পরামর্শ দেওয়া হয়।
  3. সেবার বিনিময়ে কোনো অর্থ নেওয়া হয় না: সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম কোনো ভুক্তভোগীর কাছ থেকে সহায়তার বিনিময়ে কোনো প্রকার টাকা বা ফি গ্রহণ করে না। আমাদের নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে তাৎক্ষণিক আমাদের অফিশিয়াল হেল্পলাইনে জানান।
  4. কনটেন্ট ও ছবির স্বত্ব: এই ওয়েবসাইটে প্রকাশিত সকল সচেতনতামূলক নির্দেশিকা, লোগো ও অভিযানের ছবিসমূহ সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের নিজস্ব সম্পত্তি।